বেগুন খাওয়ার যত উপকারিতা।জেনে নিন বেগুন খাওয়ার উপকারিতা

বেগুন খাওয়ার যত উপকারিতা :
আমাদের সবার কাছে একটি পরিচিত নাম বেগুন। বর্ষার দিনে সাদা ভাতের সাথে লাল শুকনো ঝাল দিয়ে বেগুন ভর্তা ভালোবাসে না এমন মানুষ হয়তো একটাও নেই। বেগুন শুধু যে ভর্তা করে খাওয়া যায় তা নয় । বেগুন কে রান্না করে ভাজি করে পুড়িয়ে কাচা কাচা আরও যে কতভাবে খাওয়া যায় তা বলে শেষ করা যাবে না। যাই হোক বেগুন আমাদের সবার একটি প্রিয় খাবার ।
বেগুন একটি মৌসুমি সবজি। প্রধানত শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায়। বেগুন মৌসুমি সবজি হলেও এটি এখন বাজারে সবসময় পাওয়া যায়। তাছাড়া বেগুন এর দাম ও খুব কম। তাই আমাদের টাকা পয়সা নিয়েও সমস্যা হয়না। তাই আমাদের কাছে এটি আরও প্রিয় হয়ে উঠেছে।
আমরা যারা গ্রামে বাস করি তারা সপ্তাহে সাধারণত দুই অথবা তিন দিন শাক-সবজি কেনাকাটা করি। আমাদের মধ্যে বলতে গেলে সবাই ই প্রায় বেগুন কিনি। আমরা বেগুন সবাই কিনলেও বেগুনের উপকারিতা সবাই জানিনা। তাই সবাইকে জানাতে আমরা আছি আপনাদের সাথে। তাহলে চলুন জেনে নেয়া জাক বেগুনের উপকারিতা :
উপকারিতা ১ :
হৃদপিন্ড ভালো রাখে । হ্যাঁ ! বেগুন আমাদের হৃদপিন্ড ভালো রাখতে সাহায্য করে। বেগুন এ প্রচুর পরিমাণে ভিটামিন বি ১ , ভিটামিন বি ৩ , ভিটামিন বি ৬ , ভিটামিন সি , ভিটামিন কে থাকে। এছাড়াও বেগুনে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা আমাদের হৃদপিন্ডকে ভালো রাখতে সাহায্য করে।
উপকারিতা ২ :
অশ্বরোগের ঔষুধ বেগুন। হ্যাঁ ! ঠিকই শুনেছেন। অশ্বরোগের জন্য বেগুন খুবই উপকারী । মুরগীর ডিমের সাইজের গোল গোল সাদা বেগুনগুলো অশ্বরোগের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে।
উপকারিতা ৩ :
আমাদের সবার দেহেই ক্ষতিকর কোলেস্টেরল থাকে। কখনো কখনো এই কোলেস্টেরলের মান বেশি হয়ে যায়। ফলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা যদি বেগুন খাই তাহলে বেগুনের পুষ্টিমান আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মান কমাতে সাহায্য করে। তাই আমাদের বেশি বেশি বেগুন খাওয়া উচিত।
উপকারিতা ৪ :
আমরা সবাই ই ক্যান্সারকে ভয় পায় । কেননা ক্যান্সার একবার হলে তার বাচাঁর সম্ভাবনা খুবই কম। যারা বেশি বেশি শোক-সবজি খায় তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম । বেগুনে রয়েছে ক্যান্সার প্রতিরোধ করার বিভিন্ন উপাদান । যা ভয়ংকর ক্যান্সার খেকে আমাদেরকে বাচাঁয় ।
উপকারিতা ৫ :
আমাদের মধ্যে অনেকেই আছে যারা রক্তশূন্যতাই ভোগছেন। বেগুনে আছে প্রচুর পরিমাণ আয়রন। যা আমাদের শরীরে রক্ত বাড়াতে সহায়তা করে। তাই রক্ত শূন্যতার রোগীরা খেতে পারেন এই সবজি। আশাকরি অনেক উপকারে আসবে।
উপকারিতা ৬ :
উপকারিতা ৭ :
মুখের ঘা প্রতিরোধ করে: বেগুনে আছে রিবোফ্ল্যাভিন। রিবোফ্ল্যাভিন মুখ ও ঠোঁটের কোণের ঘা, জিহ্বার ঘা প্রতিরোধ করে। জ্বর হওয়ার পর মুখের বিস্বাদও দূর করতে সাহায্য করে বেগুন।
0 Comments