কাঁঠাল খাওয়ার উপকারিতা।

কাঁঠাল খাওয়ার উপকারিতা।


80+ Free Jackfruit & Fruit Images - Pixabay


কাঁঠাল ! আমাদের দেশের জাতীয় ফল। এটি একটি গ্রীষ্মকালীন ফল। এটি আকারে বড় হয়। কাঁঠাল বাইরে থেকে দেখতে সবুজ হয় ও ভেতরে দেখতে হলুদ হয়। যা ভিটামিন ‘এ’ সমৃদ্ধ। কাঁঠাল দেখতে খুবই সুন্দর দেখা যায়। বাংলাদেশের সব জায়গায় কম বেশি কাঁঠাল পাওয়া যায়। সাধারণত উচু জায়গায় কাঁঠাল চাষ ভালো হয়। বাংলাদেশের ঢাকা , ময়মনসিংহ , চট্টগ্রাম এবং এ ছাড়াও কিছু জায়গায় কাঁঠালের ফলন খুব ভালো হয়।

আমরা যদি সবথেকে সুস্বাদু ও উপকারী ফলের কথা বলতে যাই তাহলে আগেই আমাদের কাঁঠালের কথা বলতে হবে। কেননা কাঁঠাল যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য ও উপকারী । কাঁঠাল আমাদের আর্থিকভাবেও উন্নতি করতে সাহায্য করে। মানবদেহের উন্নতি সাধনের জন্য্ যা যা প্রয়োজন তার প্রায় সবই কাঁঠালে রয়েছে।

৪-৫ কোয়া কাঁঠাল থেকে আমরা প্রায় ১০০ কিলো ক্যালরি খাদ্য শক্তি পেতে পারি।
আমরা যদি প্রতিদিন ২-৩ কোয়া কাঁঠাল খেতে পারি তাহলে আমাদের একদিনে যে পরিমাণ ভিটামিন ‘এ’ প্রয়োজন তা আমরা পেতে পারি।

 কাঁঠাল যেমনি উপকারী তেমনি কাঁঠালের বিচিও উপকারী। ১০০ গ্রাম কাঁঠালের বিচিতে ৬.৬ গ্রাম আমিষ আছে ও ২৫.৮গ্রাম শর্করা আছে।


Post a Comment

0 Comments