আম খাওয়ার যত উপকারিতা। জেনে নিন আম খাওয়ার উপকারিতা

আম খাওয়ার যত উপকারিতা। জেনে নিন আম খাওয়ার উপকারিতা


জেনে নিন আম খাওয়ার উপকারিতা


আম ! হ্যাঁ । আমাদের সকলের পরিচিত একটি ফলের নাম । আমরা প্রায় সকলেই আম পছন্দ করি।
আম পছন্দ করার কারণও আছে । আম দেখতে খুবই সুন্দর হয়। আম আর যাই যোক আমাদের সকলের পরিচিত মাকাল ফল নয়। । আম বাইরে থেকে দেখতে যেমন সুন্দর হয় ভেতরেও তেমন সুন্দর হয়। তাই আমাদের সকলের কাছে আম খুবই জনপ্রিয়। জনপ্রিয় এই আম খেতে খুবই সুস্বাদু ।জনপ্রিয় ফল আম শুধু খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতাও। আম শুধুমাত্র তার স্বাদের জন্য জনপ্রিয় নয়, এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার জন্যও জনপ্রিয়।

আবার আম কিন্তু সকল ফলের রাজা। এই ফল খুবই মজাদার একটি ফল। গ্রীষ্মকালে বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়।  বৈশাখ মাসেই আমের ধুম পড়ে যায়। পুরো জ্যৈষ্ঠ জুড়ে থাকে এর পূর্ণতা। জ্যৈষ্ঠ মাস পাড়ায় পাড়ায়  পাকা আমের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে দিয়ে। সারা বিশ্বে প্রায় এক হাজার প্রজাতির আম রয়েছে।  তার মধ্যে বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির আম পাওয়া যায়। প্রায় সাড়ে চার হাজার বছর আগে হিমালয়ের আশপাশের সমতলভূমিতে এ ফলটি আবিষ্কৃত হয়েছিল। 

আমাদের অনেকেই আছেন যারা আম খুব পছন্দ করলেও এর উপকারী দিকগুলো জানেন না । তাদের জন্যে আমাদের আজকের েএই আয়োজন । আজ আমরা জানব আম আমরা কেন খাব ? আম খেলে আমরা কি কি উপকার পেতে পারি ।  আসুন জেনে নেয়া জাক আম খাওয়ার উপকারিতা :

উপকারিতা ১ :

আমাদের দেহে যে ক্ষতিকারক কোলেষ্টোরেল আছে তার পরিমাণ কমাতে সাহায্য করে। যার ফলে আমাদের দেহ ডায়াবেটিস এর বিপক্ষে কার্য ক্ষমতা আরো বৃদ্ধি পায় । সাথে সাথে ক্যানসার কোষও মেরে ফেলে।

উপকারিতা ২ :

আমরা সবাই চাই আমাদের শরীর বিশেষ করে আমাদের ত্বক যেন ভালো থাকে। আম ত্বকের যত্নেও অনেক উপকারী। ভেতর ও বাইরে থেকে ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে আম। আম আমাদের ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে ।

উপকারিতা ৩ :

আমাদের কারো যদি হাড় ক্ষয়ে যায় তখন আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। কিন্তু আগে থেকে আমরা যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু আমাদের এই রোগ হয়না । আম আমাদের হাড় গঠনে সাহায্য করে। হাড় গঠনের জন্য ক্যালসিয়াম খুব উপকারী। আর আমে আছে প্রচুর ক্যালসিয়াম । হাড়, দাঁত গঠনে ও সুরক্ষায় আমের ভূমিকা অগ্রগণ্য।

উপকারিতা ৪ :

আম আমাদের মুখের ও নাকের উপর জন্মানো ব্ল্যাকহেড দূর করতে খুবই সাহায্য করে। আপনি যদি প্রতিদিন ১০০ গ্রাম পাকা আম খান তাহলে আপনার মুখের কালো দাগ দূর হবে আশা করা যায়।

উপকারিতা ৪ :

আমাদের জন্য তৈরি এই  ‍সুন্দর পৃথিবী আমাদের চোখ না থাকলে হয়তো আমরা দেখতে পেতাম না। তাই আমাদের সকলের উচিত চোখের যত্ন নেওয়া। তাই আমি মনে করি আমাদের সকলের আম খাওয়া প্রয়োজন। কেননা আমে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখে। চোখের চারপাশের শুষ্কভাবও দূর করে। 

উপকারিতা ৫ :

আমরা সকলেই চাই আমাদের মেধা ভালো করতে । মেধা ভালো করার জন্য আম খুবই গুরুত্বপূর্ন।কেননা আম পড়ালেখায় মনোযোগী করতে আমাদের সাহায্য করে। কারণ আমে অধিক পরিমাণে গ্লুটামাইন নামক প্রোটিন রয়েছে যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

উপকারিতা ৫ :

আম পুরুষের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীর ফিট রাখে।

আসুন দেখে নেয়া যাক প্রতি ১০০ গ্রাম আমে কি কি আছেঃ

কার্বোহাইড্রেট      ৭০ কিলোক্যালরি
চর্বি                       ০.৫ গ্রাম
খাদ্য আঁশ            ০.২৭ গ্রাম
ফোলেট               ১.৮০ গ্রাম
রাইবোফ্লোভিন    ০.১২৪ মিলিগ্রাম 
থায়ামিন              ০.০৫৭ মিলিগ্রাম 
ভিটামিন সি        ০.০৫৮ মিলিগ্রাম
ভিটামিন এ         ২৭.২৭ মিলিগ্রাম
ভিটামিন কে       ১.১২ মিলিগ্রাম
পটাশিয়াম          ২ মিলিগ্রাম
কপার                 ১০ মিলিগ্রাম 
ম্যাঙ্গানিজ          ৯ মিলিগ্রাম 



















Post a Comment

0 Comments